শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

যানজট কেড়ে নিচ্ছে ঈদযাত্রার স্বস্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-04-2023 01:38:00 pm

টানা ছুটি পেয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। স্বস্তির যাত্রার প্রত্যাশায় বাসা থেকে বের হলেও অনেকক্ষেত্রে তা ম্লান হচ্ছে নিমিষেই। রাজধানীর যানজটে তৈরি হচ্ছে গাড়ির জটলা। ফলে সময়মতো কাউন্টারে গাড়ি পৌঁছাতে না পারায় হচ্ছে শিডিউল বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়ছে মানুষ।


বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ঘুরে দেখা গেছে, কাউন্টারগুলোর সামনে দীর্ঘ যানজট। কোনো কোনো গাড়ি সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। এতে যানজট আরও দীর্ঘ হচ্ছে।


পুলিশ বলছে, ঈদযাত্রার কারণে গাড়ির চাপ অনেক বেশি। এছাড়াও সড়কে সংস্কার কাজের জন্য টার্মিনালে গাড়ি দাঁড়াতে না পারায় তৈরি হচ্ছে জটলা। তবে দ্রুত তা সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।


এসব এলাকার সড়কের শৃঙ্খলায় সায়েদাবাদে কন্ট্রোল রুম বসিয়েছে ট্রাফিক বিভাগ। সেখান থেকে মনিটরিং করা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা।


যানজটের বিষয়ে জানতে চাইলে ওয়ারী জোনের ডিসি (ট্রাফিক) মো. নাজির আহমেদ খান বলেন, গাড়ির অনেক চাপ আছে। পাশাপাশি সায়েদাবাদ বাস টার্মিনালে সংস্কার কাজ চলছে বিধায় গাড়ি দাঁড়ানোর জায়গা নেই। ফলে অনেক বাসই মানিকনগর হয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে। আবার যেগুলো টার্মিনালের ভেতরে রাখার কথা, জায়গা না থাকায় সেসব বাস রাস্তায় দাঁড়াচ্ছে। ফলে সড়কে জটলা তৈরি হচ্ছে।


তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালে অধিকাংশ বাস কাউন্টার সড়কের পাশেই। ফলে রাস্তায় দাঁড়িয়েই সেসব বাসে যাত্রী উঠানো হয়। এসব কারণেই যানজট তৈরি হচ্ছে। ওয়ারী জোনের ট্রাফিক বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। ডিএমপি থেকেও সহায়তা পাচ্ছি। আমরা চেষ্টা করছি। তবে বিকেলে এই জটলা কমে আসবে।

আরও খবর