বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন তাহসান - ফারিণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2023 09:06:48 pm

© সংগৃহীত ছবি



অভিনেতা-সংগীত তারকা তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণকে নিয়ে নতুন গুঞ্জনের ডালপালা মেলেছে। বেশ কয়েকদিন ধরেই তাদের দুজনের প্রেমের খবর, এমনকি বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুঞ্জন না সত্যি, বিষয়টা জানতে যোগাযোগ করা হয় তাহসান ও ফারিণের সঙ্গে। ফারিণের ভাষ্য, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।’ একই সুরে কথা বললেন তাহসান। তার কথায়, ‘কয়েক দিন পরপরই শোনা যায়, আমি ও ফারিণ নাকি সংসার করছি। এটা নানাভাবে অনলাইনে আসছে। বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে।’ 


তাহলে ঘটনা কী সত্য? উত্তরে তাহসান বলেন, ‘বছর তিনেক আগে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসারজীবন নিয়ে। এরপর থেকে কিছু ভুঁইফোঁড় অনলাইন নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনো লেখা হয়, সংসারজীবনে তাহসান-ফারিণ, আবার কখনো সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিকবিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়। এটা খুবই বিব্রতকর।’


জানা যায়, ২০২১ সালের ভালোবাসা দিবসে তাহসান-ফারিণ অভিনয় করেন ‘কমলা রঙের রোদ’ নামের একটি নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটি দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২’। বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ, তার নেতিবাচক অভিজ্ঞতাই দেখানো হয়েছিল প্রথম গল্পে। দ্বিতীয় গল্পে তাদের সংসার জীবন নিয়ে পরবর্তী চিত্র তুলে ধরা হয়। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।


তাহসান জানান, এই নাটকের খবর প্রকাশের সময় অনেক অনলাইন রংচং মাখিয়ে শিরোনাম করে। আসছে সব শিরোনামের কারণেই আজকের এসব গুঞ্জনের খেসারত দিতে হচ্ছে তাদের।

সূত্র: bd24live

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৯ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৫ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে