কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

রসালো মাল্টা চাষে, চট্টগ্রামের কৃষককের মুখে হাসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 03:50:02 am

সংগৃহীত ছবি

◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পাহাড়ের ঢালেও পরিত্যক্ত জায়গায় মাল্টা চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। ৮ হেক্টর পাহাড়ি জমিজুড়ে চাষ করা হয়েছে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এ ফল। খরচ কম এবং লাভ বেশি হওয়ায় উপজেলার কৃষকরা ঝুঁকছেন মাল্টা চাষে।


উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া পাহাড়ের ঢালে মাল্টা চাষ করে লাভের মুখ দেখেছেন হাজীপাড়া গ্রামের বাসিন্দা মো. মনিরুজ্জামানের ছেলে প্রবাসীফেরত মো. জাহাঙ্গীর আলম। শুরুতে পাহাড়ি জমিতে আম, লিচু, বড়ইয়ের চাষ করলেও লাভ হচ্ছিল না তেমন। পরে কৃষি কর্মকর্তার পরামর্শে মাল্টা চাষ করেও দেখেন সাফল্যের মুখ। এবার তার মাল্টা উৎপাদন বেশ ভালো হয়েছে। গত চার বছরে তার মাল্টা উৎপাদন বেড়েছে প্রায় চারগুণ।


তবে এবার সময়মতো বৃষ্টি না হওয়ায় শুরুতে একটু সমস্যা হয়েছিল। কিন্তু বাগানের পাশে নিজস্ব পুকুর থাকায় সেচ দিয়ে পানির চাহিদা মেটানো হয়েছে। ঠিকঠাক গাছের পরিচর্যা করতে পারলেই মাল্টার উৎপাদন ভাল হয় বলে জানান জাহাঙ্গীর আলম।


জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি দুবাই থেকে আসার পর পাহাড়ের ঢালে প্রথমে আম, লিচু, আপেল বড়ইয়ের চাষ করেছি। কিন্তু এসবে খরচ পড়ে অনেক বেশি, লাভ হয় কম। এরপর এই বাঁশবাড়িয়া ব্লকে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনছুর চার বছর আগে আমাকে মাল্টা চাষের পরামর্শ দেন। তার পরামর্শে ৮০ শতক জায়গায় ১০০ মাল্টার চারা লাগাই। সেবার সব মিলিয়ে আমার খরচ হয়েছিল প্রায় ৩০ হাজার টাকা, মাল্টা উৎপাদন হয়েছিল ১৫০ কেজিরও বেশি। আত্মীয়স্বজনদের দেওয়ার পরও আমি তখন ৩৫ হাজার টাকার মাল্টা বিক্রি করেছিলাম।


তিনি বলেন, ‘চলতি মৌসুমে আগের চেয়ে মাল্টার উৎপাদন অনেক বেশি হয়েছে। বাজার দর ভাল থাকলে প্রায় আড়াই লাখ টাকার বেশি মাল্টা বিক্রি করতে পারবো বলে আশা করছি। অল্প কিছুদিনের মধ্যেই মাল্টা পাকতে শুরু করবে। এরপর সংগ্রহ করবো। এর আগে ২০২১ সালে মাল্টার উৎপাদন হয়েছে প্রায় দেড় টন। তখন ২০০ টাকা হিসেবে উপজেলার বাড়বকুণ্ড, শুকলালহাট, কুমিরা, ভাটিয়ারীসহ বিভিন্ন স্থানে মাল্টা বিক্রি করেছি প্রায় ২ লাখ টাকার।


এ এলাকায় দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনছুর বলেন, ‘পাহাড়ি মাটিতে তেমন সার লাগে না। শুধু নিয়মিত পরিচর্যা করতে হয়। ফল লাগানো থেকে শুরু করে মাল্টা উৎপাদনের শেষ পর্যন্ত সৌখিন চাষী মো. জাহাঙ্গীরের সঙ্গেই ছিলাম আমি। তাকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সকল রকম কারিগরি সহায়তা করা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, ‘সীতাকুণ্ড উপজেলায় ৮ হেক্টর জমিতে প্রায় ৫০ জন কৃষক বিভিন্ন স্থানে মাল্টার আবাদ করেছেন। তারমধ্যে বাঁশবাড়িয়া ইউনিয়নের হাজীপাড়া গ্রামের সৌখিন কৃষক প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের মাল্টা বাগান অন্যতম।


উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ্ আলম ও মনছুরকে সঙ্গে নিয়ে জাহাঙ্গীরের মাল্টা বাগান পরিদর্শন করেন বলে জানান তিনি।


তিনি আরও বলেন, ‘রক্তে চর্বির পরিমাণ কমাতে সাহায্য করে মাল্টা। বিশেষ করে গর্ভবতী নারীরা প্রতিদিন নিয়মিত মাল্টা খেতে পারলে ভাল। কৃষক পরিবারগুলো ছাড়াও পাহাড়ের পাদদেশে এবং পরিত্যক্ত জায়গায় বিভিন্ন রকম ফল ও সবজির পাশাপাশি সুস্বাদু মাল্টার চাষ করতে পারলে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতির উন্নতি হবে তেমনি লাভবান হবে চাষীরাও।



আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে