নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুড়ীতে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১ এবং আহত ৭

মৌলভীবাজার জেলার জুড়ীতে মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে আব্দুল জলিল (৬০) নামের একজন নিহত হয়েছেন এবং আরো ছয় জন আহত হয়েছেন। 


ঘটনাটি শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে ঘটেছে। নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত ছখাত মিয়ার পুত্র। 


পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার দক্ষিণ চাটেরা জামে মসজিদের জায়গা সহ বিভিন্ন বিষয়ে একই গ্রামের আব্দুল জলিল ও মৃত মজর আলীর পুত্র ইয়াছিন মিয়া গংদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জুমার নামাজের পর মসজিদের ২০ হাজার টাকার হিসেব নিয়ে উভয়ের পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়‌। এ সময় স্থানীয় মুসল্লিরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন। এ ঘটনার জের ধরে ইফতারের পর আব্দুল জলিল কে বাড়ীর সামনের রাস্তায় একা পেয়ে ইয়াছিন মিয়া, তার ভাতিজা তারেকুল ইসলাম তারা মিয়াসহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়। এ সময় আব্দুল জলিল চিৎকার করলে তার ছেলে রনি মিয়া (২৬), শাহিদ মিয়া (২৪), ভাগনা সাঈদ আহমদ (১৮) ঘটনাস্থলে ছুটে আসলে তাদেরকেও দাঁড়ালো দা দিয়ে কোপানো হয়। পরে নিহত আব্দুল জলিলসহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিল কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত রনি মিয়া ও ইয়াছিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


নিহত আব্দুল জলিল মিয়ার স্ত্রী রিনা বেগম জানান, ইয়াছিন মিয়া, তার ভাতিজা তারেকুল ইসলাম তারা মিয়া সহ তাদের আত্মীয়রা নির্মমভাবে কুপিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। তারা আমার ছেলেদের ও কুপিয়েছে। সরকারের কাছে তাদের ফাঁসি চাই।


স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন মনির জানান, উভয় পক্ষের মধ্যে জমি ও মসজিদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।


জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা বলেন, হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে এটি সত্যি দুঃখজনক। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি দাবি জানাই।


উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ এ ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আরো ছয় জন আহত হয়েছেন। 


এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি খুনের মামলা দায়ের করেছেন। 

আরও খবর