ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

চৌমুহনীতে সেমাই কারখানায় ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা।


নোয়াখালীর চৌমুহনীতে সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অন্য ব্রান্ডের লোগো সম্বলিত প্যাকেট জব্দ করা হয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। 




অভিযান সূত্রে জানা যায়, জেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর দক্ষিণ হাজীপুরে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অস্বাস্থ্যকর পরিবেশ অনেক দিন থেকে সেমাই উৎপাদন করে আসছে কিছু প্রতিষ্ঠান। 


এসব সেমাই বনফুলসহ বিভিন্ন নামি-দামি ব্রান্ডের মোড়কে বাজারজাত করেন তারা।




এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেতে পরিবেশে সেমাই তৈরি, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আনন্দ, বিউটিফুল ও কর্ণফুলি লাচ্ছা সেমাইয়ের স্বত্বাধিকারীকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, নামি-দামি ব্রান্ডের মোড়কে তা বাজারজাতকরণ, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আনন্দ, বিউটিফুল ও কর্ণফুলি লাচ্ছা সেমাই নামের তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বনফুল লাচ্ছা সেমাইয়ের লোগো সম্বলিত সকল প্যাকেট জব্দ করা হয়।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৮ ঘন্টা ১৬ মিনিট আগে