শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ধর্ণাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে অসহায় কিডনি রোগীদের জীবন বাঁচবে : চট্টগ্রাম  জেলা সিভিল সার্জন

অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করছেন অতিথিবৃন্দ



চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। বিভিন্ন কারণে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত কিডনি রোগীরা অর্থের অভাবে চিকিৎসা-সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব রোগীদের রক্তদান, ক্যাথেটার পরবর্তী ফিস্টুলার মাধ্যমে সপ্তাহে ২ থেকে ৪ বার ডায়ালাইসিস করা ও অন্যান্য ওষুধ সামগ্রী ক্রয় অত্যন্ত ব্যয় বহুল হওয়ার কারণে অনেকে অকালে প্রাণ হারাচ্ছে। তারা যতদিন বাঁচবে ততদিন এভাবেই চলবে। মানব কল্যাণ হচ্ছে সর্বোচ্চ এবাদত। সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে অসহায় কিডনি রোগীদের জীবন বাঁচবে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’ আয়োজিত রোগীদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’র পক্ষে মোট ৩৬ জন কিডনি রোগীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন সিভিল সার্জন। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে মানবতার বাতিঘর, চট্টগ্রামের অহংকার ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। 

কিডনি রোগী কল্যাণ সংস্থা’র মানবিক সহায়তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কিডনি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি বিভাগ ও স্যানডোরে অনেকে ডায়ালাইসিসের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেখানে শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে বিশেষায়িত ক্যান্সার, বার্ণ ও কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করেছেন। এসব হাসপাতাল বাস্তবায়ন হলে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসার ব্যয়ভার অনেকাংশে কমে আসবে।  তিনি অসহায় কিডনি রোগীদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সিভিল সার্জন আরও বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় দেশে যক্ষা রোগীরা বিনামূল্যে চিকিৎসা-সেবা পাচ্ছে। ক্যানসার রোগীদের চিকিৎসায় সমাজকল্যাণ বিভাগ ও অংশীজনেরা এগিয়ে আসছে। সুবিধাবঞ্চিত কিডনি রোগীদের চিকিৎসার ব্যয়ভার আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোকপাত করে এ ব্যাপারে চমেক হাসপাতালের পরিচালক ও চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করা হবে। 

কিডনি রোগী কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম জাহেদুল হকের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক আখতারুজ্জামান কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. দেবব্রত কুমার চক্রবর্তী, সিইউজে’র সদস্য ও জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক রনজিত কুমার শীল। স্বাগত বক্তব্য রাখেন কিডনি রোগী কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। কিডনি রোগীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন প্রফুল্ল কুমার নাথ, আলী আশরাফ ,শামসুন্নাহার।

 অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের সর্বস্তরের কর্মচারী, কিডনি রোগী কল্যাণ সংস্থা’র কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে