শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আবদুল কৈয়ুম - মানুষের কল্যাণে কাজ করাই আমার ব্যবসায়িক ও রাজনৈতিক লক্ষ্য



হোটেল দি কক্স টুডে’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কৈয়ুম চৌধুরী বলেছেন, মানুষের কল্যাণে কাজ করা আমার ব্যবসায়িক ও রাজনৈতিক প্রধান লক্ষ্য। চট্টগ্রাম প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে আগে থেকেই সম্পৃক্ত ছিলাম। আজীবন সদস্যপদ লাভের মাধ্যমে আমিও চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের সদস্য। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আগামীতে নিজেকে আরো বেশি নিয়োজিত রাখবো।
আজ ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, আবদুল কৈয়ুম চৌধুরী একজন সাংবাদিকবান্ধব ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানাই। একইসঙ্গে তার সহযোগিতায় প্রেস ক্লাবের আগামীদিনের কর্মকাণ্ড আরো বেশি গতিশীলতা পাবে। 
যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের  সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ এবং প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক।
অনুষ্ঠানের শুরুতে অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর মো. আবদুল কৈয়ুম চৌধুরীর জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম। সভায় মুনাজাত পরিচালনা করেন প্রবীন সদস্য স ম ইব্রাহীম।
এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু, হোটেল কক্স টুডে’র হেড অব সেল্স মোহাম্মদ সাইফ, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্মল চন্দ্র দাশ, স্বপন কুমার মল্লিক, এম নাসিরুল হক, জেড এম এনায়েতউল্লাহ, মোহাম্মদ শামসুল হক, আসিফ সিরাজ, আবু জাফর মো. হায়দার, জামালুদ্দীন ইউছুফ, পংকজ কুমার দস্তিদার, একেএম কামরুল ইসলাম চৌধুরী, সুভাষ কারণ, মাখন লাল সরকার, প্রভাত বড়ুয়া, রোকসারুল ইসলাম, যীশু রায় চৌধুরী, বিশ্বজিৎ বড়ুয়া, রূপম চক্রবর্তী, জাহাঙ্গীর টুটুল, সাইফুদ্দিন খালেদ, জাকির হোসেন লুলু, তাপস বড়ুয়া রুমু, মিন্টু চৌধুরী, গোলাম সরওয়ার, সুভাষ কারণ, সিরাজুল করিম মানিক, মুজাহিদুল ইসলাম, আবসার মাহফুজ, বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল, কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ ফারুক, মাহবুবুর রহমান, মো. শহীদুল ইসলাম, আবুল হাসনাত, নুরউদ্দিন আহমদ, গোলাম সরওয়ার, প্রদীপ নন্দী, সহিদুল ইসলাম সহিদ, গোলাম মর্তুজা আলী, সুলতান মাহমুদ সেলিম, রাজেশ চক্রবর্তী, নিপুল কুমার দে, অমিত বড়ুয়া, আজহার মাহমুদ, রবি শংকর চক্রবর্তী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, সুবল বড়ুয়া, মোহাম্মদ হামিদুল ইসলাম, শরীফুল হক চৌধুরী, অস্থায়ী সদস্য আমিনুল ইসলাম মুন্না, তুষার দেব’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে