চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

কবিরহাটের অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৮


নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে (১৪) অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস সহ অপহরণে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।


মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতাররা হলেন— প্রধান আসামি সুমন (৪০), তার সহযোগী হাছান (২০), আলা উদ্দিন ইমন (২৫), মিজানুর রহমান মিজান (২৮), আব্দুর রহিম (২০), সাবের হোসেন সাব্বির (২১), গাড়ি চালক সাগর (২৮) ও চালকের সহযোগি ইয়াছিন আরাফাত সাকিব (২৩)।


অভিযোগ সূত্রে জানা গেছে, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো সুমন। সোমবার ইফতারের সময় সুমন তার ৪/৫জন সহযোগী নিয়ে ওই ছাত্রীর যাদবপুর গ্রামের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ওই ছাত্রীর মা ও ভাবীকে মারধর করে টেনে হেঁছড়ে জোর পূর্বক অপরহণ করে নিয়ে যায়। অপরহণকারীরা যাওয়ার সময় ঘর থেকে মোবাইল, স্বর্ণ ও নগদ টাকা লুট কর নিয়ে যায়। পরবর্তীতে রাতে বিষয়টি অপহৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কবিরহাট থানায় অবগত করা হয় এবং অপহৃতের মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।


ওসি রফিকুল ইসলাম বলেন, অপহৃত ছাত্রীর মায়ের অভিযোগে ভিত্তিতে অপহৃতাকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশ দাউদকান্দি ব্রিজের ওপর একটি মাইক্রোবাসের গতিরোধ করে। এরপর তাতে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রী ও মূল্য আসামিসহ তার ৭ সহযোগীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর