চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

নোয়াখালীতে নারীর পেটে মিলল ৩২শ পিজ ইয়াবা


নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে সীমা আক্তার (২২) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তার পেটের ভেতর করে বিশেষ কায়দায় বহন করা ৩২শ ৪০ পিস ইয়াবা ওষুধ সেবনের মাধ্যমে জব্দ করা হয়।


মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


আটক সীমা আক্তার কক্সবাজারের টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের ফকির আহমদের মেয়ে ও ইসমাইল হোসেন প্রকাশ শাহ আলমের স্ত্রী।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নোয়াখালী সদরের বিনোদপুর এলাকার উদ্দেশ্যে একজন নারী আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সোমবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইয়ারপুর এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এসময় ফেনী থেকে মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। ওই বাস থেকে সীমা আক্তার নামের ওই নারীকে তার শিশু বাচ্চা সহ আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ বা দেহে তল্লাশি চালিয়ে কোন প্রকার মাদকদ্রব্য না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার পেটের মধ্যে ইয়াবা রয়েছে। পরবর্তীতে তাকে মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে এনে এক্সরের মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিৎসকের সহযোগিতায় ওষুধ সেবনের মাধ্যমে ৭২টি প্যাকেটে ইয়াবা জব্দ করা হয়, প্রতি প্যাকেটে ৪৫পিস করে মোট ৩২৪০পিস ইয়াবা পাওয়া গেছে।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমা আক্তার বিশেষ কায়দায় পেটে করে টেকনাফ থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করেন। ইয়াবার এ চালানটি বিনোদপুরের এক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করতে সে নোয়াখালীতে আসে। সীমা এবং বিনোদপুরের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর