বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

উখিয়ায় সেন্টমার্টিন বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল পথচারীর

কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে যাত্রীবাহী সেন্টমার্টিন হেরিটেজ বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।


৯ এপ্রিল (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) এর কোটবাজার ঝাউতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।


নিহত ব্যাক্তি হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার মৃত কবির আহমদের ছেলে ফরিদ আহমেদ (প্রকাশ ফরিদ মিস্ত্রি)।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্টমার্টিন হেরিটেজের যাত্রীবাহী বাসগাড়ি দ্রুত গতিতে টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল। এসময় কোটবাজার ঝাউতলায় এলাকায় ফরিদ আহমেদ রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দিলে তিনি পড়ে ওই গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কোটবাজার স্টেশন মোড়ে গাড়িটিকে আটকে রেখে ভাঙচুর করার চেষ্টা করলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।


উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পথচারীকে চাপা দেওয়া গাড়িটা আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও খবর