শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা : কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2023 12:08:12 pm

ঈদের আগে ও পরে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।


রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে ৫ দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে।


ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের উপর গুরাত্বারোপ করেছেন তিনি।


তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ৫ এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে।


তিনি বলেন, যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে।


গাজীপুর প্রথম অগ্রাধিকার। বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারে নির্দেশনা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। আগামী অক্টোবর- নভেম্বর মাসে ঢাকায় একশটি বৈদ্যুতিক বাস চলবে বলে বলে সভায় জানান মন্ত্রী। পাশাপাশি যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

আরও খবর