শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ফরিদপুরের ১০ হাজার পরিবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2023 03:04:47 am

© সংগৃহীত ছবি


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ফরিদপুরে ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করছেন আওয়ামী লীগ নেতা ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ। ঈদ উপহারের প্যাকেটে রয়েছে পোলাওয়ের চাল, চিনি, ডাল, সেমাই, দুধ, মসলা, তেল ও চিনি।


শনিবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে আগামী সাতদিনে ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলার ১২ ইউনিয়নে এসব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। 


এদিন বিকেলে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফকির মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।


তিনি বলেন, ‘বড় দলে ঝামেলা থাকবে। এ নিয়ে তর্কে না জড়ানোই ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তিনিই নৌকার প্রার্থী। দলীয় মনোনয়ন অনেকেই চাইতে পারেন। তবে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাকে মনোনয়ন দেবেন, আমরা তাকে নিয়েই কাজ করবো। তাই তর্কে জড়িয়ে জিততে যাইয়েন না। যার যে কাজ, সেটা করে যান।’


আব্দুর রহমান বলেন, ‘ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আপনারা যারা আজকে এসেছেন, তাদের ধন্যবাদ। যারা আসেননি তাদেরও ধন্যবাদ। যারা আজ আসেননি, তারা আগামীতে আসবেন বলে প্রত্যাশা করছি।’ 


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য মো. খায়ের মিয়া, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, সাবেক পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান প্রমুখ।


আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে