স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-07-2024 02:04:02 pm

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করতে চলেছে সরকার।


একইসঙ্গে ইমরান এবং প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে সংবিধানের ৬ অনুচ্ছেদের আওতায় দেশদ্রোহের মামলাও হবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।


সোমবার মন্ত্রী বলেন, পিটিআই পাকিস্তানে অবৈধ উৎস থেকে বিদেশি তহবিল পাচ্ছে- এমন অভিযোগ ‘প্রমাণিত’ হওয়ায় এবং গত বছর সামরিক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করে পিটিআই সমর্থকদের দাঙ্গা-হাঙ্গামার ভিত্তিতে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ তারার বলেন, “পিটিআই এবং পাকিস্তান সহাবস্থান করতে পারে না। ফেডারেল সরকার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ কে নিষিদ্ধ করতে মামলা করবে। প্রয়োজনে বিষয়টি মন্ত্রিসভা এবং সুপ্রিম কোর্টে যাবে।”


গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পার্লামেন্টের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দল নির্বাচনে নিষিদ্ধ থাকায় স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতারা।


তারা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসনে জয় পেলেও নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল যে, সংরক্ষিত ৭০টি আসনের ভাগ পাবে না স্বতন্ত্ররা। এইসব আসন কেবল রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত।


ফলে পার্লামেন্টের ওই আসনগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে বেশির ভাগ আসনই পেয়েছিল পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দলগুলো।


তবে শুক্রবার এক আদেশে পিটিআই পার্লামেন্টে ২৩ টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর ফলে পিটিআই জাতীয় পরিষদে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পট প্রস্তুত হয় এবং সরকারের ওপর চাপ বাড়ে।


এরপরই পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা এল। এর মাধ্যমে জাতীয় পরিষদে একক বৃহত্তম দল হওয়া থেকে দলটিকে ঠেকানোর চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে।


পিটিআই নিষিদ্ধ হলে তাদের সংরক্ষিত আসন মঞ্জুরের আদালতের সিদ্ধান্তের ওপর এর কী প্রভাব পড়বে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

আরও খবর



সরকার গঠন নিয়ে পাকিস্তানে নতুন জট

৯৪৯ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে



১৭১ আসনের ফল ঘোষণা, এগিয়ে ইমরানের পিটিআই

৯৫৮ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে


কারাগার থেকেই ভোট দিলেন ইমরান খান

৯৬০ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে


পাকিস্তানে বোমা হামলায় নিহত ৪ পুলিশ

১২৭৫ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে