স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2023 05:16:36 am

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। একইসঙ্গে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।


স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল কারমাডেক দ্বীপ। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে।


এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো স্থানে ০ দশমিক ৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে।


প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



আরও খবর