স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

আবু তালিব মিঠু - ইতালি প্রতিনিধি

প্রকাশের সময়: 17-10-2022 05:36:07 am



ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

সুমন সভাপতি, সোহেল সাধারণ সম্পাদক


ইতালির ভেনিসে বসবাসকারী অভিবাসী সাংবাদিকদের সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় আজ ১৬ অক্টোবার, রোববর মেসত্রের একটি রেষ্টুরেন্ট মিলনায়তনে। সকাল ন'টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে দুপুর একটা পর্যন্ত। এই সময়ের মধ্যে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্য তাদের ভোট প্রদান করেছেন। স্বচ্ছ ব্যালট বাক্সে গ্রহণ করা ভোটে যমুনা টিভি ও কালের কন্ঠ পত্রিকার ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন ১৮ ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সময় টিভির ভেনিস প্রতিনিধি মাকসুদ রহমান পেয়েছেন ১৬ ভোট।


সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের ইতালি প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আর টিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামউজ্জামান পেয়েছেন ১২ ভোট।


অর্থসম্পাদক পদে একাত্তর টিভির সাবেক প্রতিনিধি জুম্মন অনিক বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।


উল্লেখ্য, ইতালিসহ ইউরোপের দেশে দেশে বাংলাদেশি অভিবাসী সাংবাদিকদের অনেক সংগঠন থাকলেও এই প্রথম ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব ঠিক করলো।


গত ১৩ আগষ্ট ২০২২ তারিখে ভেনিসের সিনিয়র সাংবাদিক পলাশ রহমানকে আহবায়ক, সোহানুর রহমান উজ্জলকে যুগ্মআহবায়ক এবং নাজমুল হোসেনকে সদস্য সচিব করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি একটি সফল নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির প্রধান তিনটি পদ ঠিক করে দেয়।


গত প্রায় এক মাস যাবৎ ভেনিসের অভিবাসী পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিলো সাংবাদিকদের এই নির্বাচন।


উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় আগে ভেনিসের একটি সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছিল নির্বাচনের মাধ্যমে। ব্যাপক সাড়া জাগানো ওই নির্বাচনের পরে এবারই প্রথম ভেনিসে এত জাঁকজমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো।


সাংবাদিকদের এই নির্বাচনকে কেন্দ্র করে মেসত্রের ভোট কেন্দ্রে যেনো গোটা ভেনিসের বাংলাদেশি কম্যুনিটি ভেঙ্গে পড়ে ছিলো। ভোট শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে ভোট কেন্দ্র লোকে লোকারণ্য হয়ে যায়। শত শত অভিবাসী ভোট দেখার জন্য ভিড় জমান। ভেনিসের আসপাশের শহর থেকেও গাড়ি ভরে মানুষ আসেন ভোট দেখতে। এ যেনো এক অভাবনীয় দৃশ্য। বাঙ্গালী যে ভোট প্রিয় মানুষ তা আরেক বার প্রমাণিত হলো এই নির্বাচনের মধ্য দিয়ে।


ভোট চলা কালে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কম্যুনিটির সিনিয়র নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- শাজাহান কবির ইদ্রিস, নান্নু সরদার, আবদুল মান্নান, বিল্লাল হোসেন মেম্বর, আবদুল আজিজ সেলিম, সৈয়দ কামরুল সরোয়ার, জব্বার মাঝি, রিটন ঢালি,  আমিনুল হাজারী, গোলাম মোস্তফা, শাহাদৎ হোসেন, প্রমূখ।


পর্যবেক্ষরা সাংবাদিকদের ভোটের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য ভোটই তারা সাংবাদিকদের কাছে আশা করেছিলেন। 


তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মাধ্যমে সাংবাদিকদের ঐক্য অতীতের যে কোনো সময় থেকে অনেক বেশি দৃঢ হবে। সাংবাদিকরা নির্ভয়ে বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করতে পারবেন। সমাজ বিনির্মানে অনেক বেশি ভূমিকা রাখতে পারবেন। 


নির্বাচন শেষে আহবায়ক পলাশ রহমান ফলাফল ঘোষনা করেন এবং চার প্রার্থীই ফলাফম মেনে নেন। তারা বলিষ্ঠ কন্ঠে বলেন, সাংবাদিকরা যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তা আমরা একসাথে কাজের মাধ্যমে আগামীতেও প্রমাণ করবো।

Tag
আরও খবর
একুশে জুলাই বাংলাদেশের দুঃখের মাইলস্টোন

৪৩০ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে



THE KISSES | ANNA FERRIERO

৯৭৬ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে



মারাত্মক গরমে হাঁসফাঁস করছে ইউরোপ ও পর্যটক ।

১১৪৯ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে


ইতালি সিজনাল ভিসা ও কিছু কথা!

১১৮৬ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে