শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

ইতালী আওয়ামী লীগের সম্মেলন

আবু তালিব মিঠু - ইতালি প্রতিনিধি

প্রকাশের সময়: 09-09-2022 08:25:14 pm


ইতালির রোমে আগামী রোববার দশ বছর পর হতে যাচ্ছে ইতালি আওয়ামী লীগের সম্মেলন।সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।ইতিমধ্যে সম্মেলন প্রস্তুত কমিটি সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ,ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি।ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি থাকবেন ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। প্রধান বক্তা ও বিশেষ অতিথি থাকবেন ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। টেলিকনফারেন্সে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহামুদ শরীফ। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সভাপতি সম্পাদক অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ইতালির বিভিন্ন শাখা কমিটি ইতিমধ্যে সম্মেলনে অংশগ্রহন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। পাচঁশ ধারন ক্ষমতা একটি হল নেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে সভাপতি পদে হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক পদে হাসান ইকবাল ফরম সংগ্রহ করেছে। নির্বাচন কমিশন প্রধান হাবীব চৌধুরী বলেন সম্মেলনে একাধিক প্রার্থী হলে কাউন্সিল অধিবেশনে নেতাকর্মীদের সিদ্ধান্ত মোতাবেক নেতৃত্ব  বাছাই করব।তবে সভাপতি ও সম্পাদক একজন করে মনোনয়ন সংগ্রহ করেছে।সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভবনা রয়েছে তাদের। ইতালি আওয়ামী লীগ রোম মহানগর শাখার সাধারণ সম্পাদক খলিল বন্দুকছী বলেন ইতালি আওয়ামী লীগকে যে ভাবে ইউরোপের মধ্যে একটি শক্তিশালী শাখা তৈরি করেছে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।তাদের বিকল্প আমরা এবার চিন্তা করছি না। কাতানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওয়াব সৌজন্য বলেন তৃনমূল যাদের কাছে নিরাপদ,দলকে সুসংগঠিত  করে রাখবে তাদের নিয়ে ভাবছি সে ক্ষেত্রে ইদ্রিস ফরাজী ভাই ও হাসান ইকবাল ভাইর বিকল্প এখনও তৈরি হয়নি। সম্মেলন সম্পর্কে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন সম্মেলন অনেক পূর্বেই হবার কথা,সর্বশেষ করোনার কারনে সম্মেলন পিছিয়ে ছিল। এবার ইউরোপ আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় ও নীতি নির্ধারকদের নির্দেশে সম্মেলন করতে যাচ্ছি। ইতালি আওয়ামী লীগ বর্হিবিশ্বে শক্তিশালী ইউনিট এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন এবং নিজ চোখে দেখেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতালি আওয়ামী লীগকে ঢেলে সাজাচ্ছি। দলের মধ্যে কোন কোন্দল আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এত বড় দল সমস্যা থাকতেই পারে,প্রতিযোগিতা আছে প্রতিহিংসা নেই।আমরা একই পরিবারের ভাই ভাই রাগ অভিমান হতেই পারে। তবে আমি আশা করি হয় সম্মেলনের দিন অথবা সম্মেলনের পরে তাদের ভূল বুঝতে পেরে ঘরেই ফিরে আসবে। মূল স্রোতের বাহিরে গিয়ে কিছুই করা যায়না। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাংবাদিক এমডি রিয়াজ হোসেন  বলেন  আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতালি আওয়ামী লীগের সম্মেলন ভাল দিক। দেশের উন্নয়নের অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। ইতালি আওয়ামী লীগ শক্তিশালী থেকে অধিক শক্তিশালী হবে এমনটাই প্রত্যাশা।

Tag
আরও খবর
একুশে জুলাই বাংলাদেশের দুঃখের মাইলস্টোন

৩৮৩ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে



THE KISSES | ANNA FERRIERO

৯২৯ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে



মারাত্মক গরমে হাঁসফাঁস করছে ইউরোপ ও পর্যটক ।

১১০২ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে


ইতালি সিজনাল ভিসা ও কিছু কথা!

১১৩৯ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে