স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিহত ১১

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-03-2023 08:21:08 am

ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের পর ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সোমবার (৬ মার্চ) দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি স্থানীয় কমপাস টেলিভিশনকে জানিয়েছেন, রাইয়ু দ্বীপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। 


এদিকে স্থানীয় সংস্থা ছবি প্রকাশ করে জানিয়েছে সেরাসান দ্বীপের অনেক বাড়িই কাদায় ঢেকে গেছে। 


রাইয়ু দ্বীপের দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র জুনাইনা জানিয়েছেন, দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যে কারণে সবশেষ তথ্য পাঠানো সম্ভব হচ্ছে না। 


উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে উল্লেখ করে আবদুল মুহারি বলেন, স্বাভাবিক সময়ে দ্রুতগতির নৌকায় ওইসব দ্বীপে পৌঁছাতে কমপক্ষে ৫ ঘণ্টা সময় লাগে। সংস্থা থেকে হেলিকপ্টারের মাধ্যমে সেখানে উদ্ধার কার্যক্রম চালাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। 


উল্লেখ্য, প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও প্রবল বর্ষণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। গত সপ্তাহে অন্তত চারজন মারা গেছে এবং প্রায় ৪১ হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি

আরও খবর