স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা

বিমানের টিকিট কাটা হয়েছিল, সম্পন্ন হয়েছিল দেশে ফেরার সব প্রস্তুতি। দীর্ঘদিন পর প্রিয় মাতৃভূমি আর চেনা মানুষদের বুকে জড়িয়ে ধরার আকুতি ছিল মনে। কিন্তু শেষ মুহূর্তে বাঁধ সাধল মরণব্যাধি ক্যান্সার। নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রবাসী ফরহাদ হোসেন (মাহফুজুর রহমানের ছেলে) আর দেশে ফিরতে পারলেন না, ফিরছে শুধু তাঁর মরদেহ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

​পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে হঠাৎ তাঁর শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে। এরপর থেকেই নিউইয়র্কের একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কয়েক দফায় জটিল অস্ত্রোপচার ও থেরাপিও দেওয়া হয়েছিল। মাঝখানে অবস্থার কিছুটা উন্নতি হলেও গত কয়েক মাস ধরে পরিস্থিতি আবার অবনতির দিকে যায়। দীর্ঘ এক বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, বাংলাদেশী টাকায় প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেও শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।

​স্বজনরা জানান, শারীরিক অবস্থা কিছুটা থিতু হলে তিনি দেশে আসার জন্য ফ্লাইট বুকিং করেছিলেন। কিন্তু রওনা হওয়ার ঠিক আগে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। মুহূর্তের মধ্যে তাঁকে নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি বিদায় নেন পৃথিবী থেকে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

​মরহুমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খলিল মিয়ার বাড়ি ও মৃত মাহফুজুর রহমানের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন মেঝো। তিনি বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মো. গিয়াস উদ্দিন রুবেলের মেঝো ভাই। দীর্ঘদিন প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতেন তিনি। তাঁর এই অকাল মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি ও দেশের গ্রামের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে

​পারিবারিক সূত্রে জানানো হয়েছে, নিউইয়র্কে প্রথম নামাজে জানাজা সম্পন্ন হওয়ার পর যাবতীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরহুমের মরদেহ ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামীকাল সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Tag
আরও খবর







করোনায় আক্রান্ত বাইডেন

৭৯৯ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে