জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সমাবেশ


বাংলাদেশ মহিলা আওয়ামী আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মার্চ সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের এক সমাবেশের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা শামসুদ্দিন আজাদ বলেন, বরাবরই আমাদের নেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছেন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই মেয়াদে ২৬ হাজার নারীকে তিনি ক্ষমতায়িত করেছিলেন। এখনও বাংলাদেশের পার্লামেন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, প্রশাসনেরও সকলস্তরে এমনকি হাইকোর্টে বিচারপতি হিসেবেও নারীকে নিয়োগ দিয়েছেন। এসব কারণে আজকের এই সমাবেশ থেকে আমি জননেত্রী শেখ হাসিনাকে স্যালুট জানাচ্ছি। 


শামসুদ্দিন আজাদ এ সময় বিশেষভাবে উল্লেখ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগুচ্ছে দিপ্ত প্রত্যয়ে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ। এ জন্য মহিলা আওয়ামী লীগের প্রবাসের নেতা-কর্মীদেরও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক সকলের অঙ্গীকার।হোস্ট সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রওশন বেগমের সভাপতিত্বে জ্যাকসন হাইটসে ইটজি পার্টি হলের এ সমাবেশে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সরকার-বারবার দরকার স্লোগানে মুখরিত অবস্থায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করা হয়। 


মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় এ আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান সর্দার, মহিলা আওয়ামী লীগের নেত্রী সবিতা দাস, জাহানারা আলী, আজমেরী জামান, রুনা রায়, নাসরীন হক, অরুণা সাহা, পপি পাল প্রমুখ।

আরও খবর







করোনায় আক্রান্ত বাইডেন

৮৪৫ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে