জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আমেরিকার জ্যাকসন হাইটস সাবওয়ে স্টেশনে ধাক্কায় ট্রেনের নিচে পড়ে মৃত্যু একজনের

বাংলাদেশ অধ্যুষিত  জ্যাকসন হাইটস সাবওয়ে স্টেশনে বাক বিতন্ডতায় লিপ্ত এক ব্যক্তির ধাক্কায় ট্রেনের নিচে পড়ে মারা গেলেন আরেক ব্যক্তি।গত ১৭অেক্টোবর সোমবার বিকেল ৫টার দিকে এফ ট্রেনের স্টেশনের প্ল্যাটফর্মে দুই যাত্রী ঝগড়ার এক পর্যায়ে একজনের হাতে থাকা সেলফোন কেড়ে নিয়ে রেল লাইনের ওপর ফেলে দেয়া হয়। 


সেটি উঠানোর চেষ্টা না করে সেলফোনের মালিক অপর ব্যক্তির সাথে তুমুল ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সেলফোনের মালিক অন্যজনকে ধাক্কা দিয়ে রেল লাইনের ওপর ফেলে দেন বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে টহল পুলিশ জানায়।


রেল লাইনে পড়ার পরই দ্রুতগামী এফ ট্রেন (জ্যামাইকা মুখী) এসে ওই ব্যক্তিকে ছিন্নভিন্ন করে ফেলে। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধাক্কা দেয়া ব্যক্তিকেও পুলিশ আটক করেছে। তবে এ সংবাদ লেখার সময় পর্যন্ত কারো পরিচয় জানায়নি তদন্ত কর্মকর্তারা।


পুলিশ জানায়, এ বছর এ নিয়ে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে মোট ৯ যাত্রীর মৃত্যু হলো। আর গত দু'সপ্তাহে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটল।   


গত বছরের ১২ মাসে এমন সংখ্যা ছিল ৮।   এরফলে পাতাল ট্রেনে ভ্রমণে অনেকেই স্বস্তিবোধ করছেন না। রেল স্টেশনের মত চলতি পথও এখন আর নিরাপদ নয় নগরবাসির কাছে। প্রায় দিনই দুর্বৃত্ত কর্তৃক হতাহতের ঘটনা ঘটছে নিউইয়র্ক সিটিতে। 



উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশী আমেরিকান চতুর্থ বর্ষের কলেজ ছাত্রী সামিয়া খান এই স্টেশনের ৭ ট্রেনের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন।

Tag
আরও খবর







করোনায় আক্রান্ত বাইডেন

৮৪৫ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে