সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা মিন্টু রহমান মারা গেছেন



জর্জিয়ার সিনেটর শেখ রহমানের ভগ্নিপতি এবং জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান আটলান্টাস্থ নর্থসাইড হাসপাতালে শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। 


কয়েক সপ্তাহ আগে এই হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর ৭২ বছর বয়েসী মিন্টু রহমান আর সুস্থ হয়ে উঠতে পারেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী নাদিরা রহমান (জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি) এবং এক ছেলে ও এক কন্যা, ছোটভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 


মিন্টু রহমানের নামাজে জানাযা একইদিন দুপুরে আটলান্টাস্থ মুসলিম সেন্টারে অনুষ্ঠানের পর বেথেলহেমের নিউ মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে। নরসিংদি জেলার কবি ও ষাটের দশকে কৃষক সমিতির নেতা মরহুম গোলাম রহমানের পুত্র মিন্টু রহমান যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসতি গড়লেও সাংগঠনিক দক্ষতা ও নীতিবাদ মানুষ হিসেবে সমগ্র উত্তর আমেরিকাতেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। 

আরও খবর







করোনায় আক্রান্ত বাইডেন

৭৫১ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে