জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ ৪ ভারতীয়র লাশ উদ্ধার


সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহরণ করা হয়েছিল আট মাসের শিশুকন্যা-সহ একটি শিখ পরিবারের চারজন সদস্যকে। সেই চার ভারতীয় বংশোদ্ভূতের মৃতদেহ উদ্ধার হল শেষ পর্যন্ত। একটি বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ।

এর আগে চলতি সপ্তাহের সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সড কাউন্টি থেকে অপহরণ করা হয়েছিলো এই চারজনকে। গত বুধবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ানা রোড এবং হাচিনসন রোডের কাছে একটি বাগানে সন্ধ্যাবেলা উদ্ধার হয় তাদের দেহ।জানা গিয়েছে, নিহত চারজনের মধ্যে আট মাসের শিশু আরুহি ধেরি, তার মা ২৭ বছরের জসলিন কউর, আরুহির বাবা ৩৬ বছরের জসদীপ সিং এবং জসদীপের বড় ভাই অমনদীপ সিং।খবর বাপসনিউজ।


মার্সডের শেরিফ ভার্ন ওয়ার্নকে জানিয়েছেন, বুধবার সকালে বাগানের এক কর্মী ওই চারটি মৃতদেহ দেখতে পান। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি মরদেহ উদ্ধার করে।


এর আগে এই চারজনের অপহরণের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। তাতে দেখা গিয়েছিল, একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন জসদীপ এবং অমনদীপ। তাদের পিছনেই ছিলেন জসদীপ এবং আরুহি। তাদের একটি ট্রাকে তোলা হয়।


এদিকে অপহরণের অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় জগদীপের আত্মীয়রা। পুলিশ তদন্ত শুরু করে মঙ্গলবার গ্রেপ্তার করে ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে। তবে সালগাডো পুলিশের জালে ধরা দেয়ার আগে আত্মহত্যার চেষ্টা করে। আপাতত সেই ব্যক্তি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।


এমন পরিস্থিতিতে এই ঘটনার আসল কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। সালগাডোর পরিবারের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ জানায়, সালগাডো অপহরণের কথা স্বীকার করেছে।

Tag
আরও খবর







করোনায় আক্রান্ত বাইডেন

৮৪৫ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে