কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইয়ুব হোসেন মুকুলের জনসমাবেশ




কালিগঞ্জের নলতায় সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের র‌্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার ২২ অক্টোবর’২৪ বিকালে র‌্যালি ও জনসমাবেশ উপলক্ষে দুপুর থেকে দেবহাটা, আাশাশুনি ও কালিগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে নলতা কালীবাড়ি ওয়ালটন প্লাজার সামনে জড়ো হয়।


পরে একত্রিত মিছিলটি প্রথমে যান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহিদ দেবহাটার আস্কারপুরের সন্তান শহিদ আসিফের কবর জিয়ারত করতে। পরে মিছিলটি নলতা কালীবাড়ি ফিরে বিএনপি নেতা ইঞ্জিনিয়র আইয়ুব হোসেন মুকুলের পরিচিতি পর্ব ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মীয় জনসমর্থকদের নিয়ে কালিবাড়ি হতে নলতা চৌমুহনী বাজার পর্যন্ত র‌্যালী শেষে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান, সদস্য সচিব ছোটন, জাসাস এর আহ্বায়ক মুর্শিদ ও আশাশুনি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ লিটন। জন সমাবেশ আরও উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, আহবায়ক ওসমান ও সদস্য সচিব হাবিবুল ইসলামসহ আরো অনেকে।


জন সমাবেশের সমাপনী বক্তব্যে ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল বলেন, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি, স্মরণ করছি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানকে, আমি আপনাদের নেতা হতে আসি নাই আমি আপনাদের কর্মী হয়ে, সেবক হয়ে থাকতে চাই। সারা জীবন আপনাদের সুখে দুঃখে কাজ করতে চাই। আপনাদের এই ভালোবাসা আমি কখনো ভুলবো না। শহীদ আদর্শের যে কোনো নেতাকর্মী আমাকে স্মরণ করলেই পাশে পাবেন ইনশাআল্লাহ।


Tag
আরও খবর