কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

মিঠু খানের জামিন শুণানী পিছিয়ে ২৪ অক্টোবর





গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ও পার্শ্ববর্তী এটিমএম বুধ পোড়ানোর পৃথক মামলায় গ্রেপ্তারকৃত সাতক্ষীরা চেম্বার অব কর্মার্সের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু’র জামিন শুণানী পিছিয়ে আগামি ২৪ অক্টোবর ধার্য করা হয়েছে।


মঙ্গলবার ২২ অক্টোবর সাতক্ষীরার দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী আসামী পক্ষের আইনজীবীদের জামিন শুণানী শেষে বৃহত্তর শুণানীর জন্য এ দিন ধার্য করেন।


গ্রেপ্তারকৃত নাসিম ফারুক খান মিঠু সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোলের আব্দুস সোবহান খানের ছেলে।


মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৫ আগস্ট সন্ধ্যায় এক থেকে দেড় হাজার ক্ষুব্ধ জনতা সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। প্রায় একই সময়ে থানার পার্শ্ববর্তী একটি ব্যাংকের এটিএম বুথ ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।


থানা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তাপস কুমার ঘোষাল বাদী হয়ে অজ্ঞাত এক থেকে দেড় হাজার আসামীর বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। জেলা যুবদলের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠুকে ৫ অক্টোবর শনিবার দিনগত রাতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।


তাকে থানা ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৪ অক্টোবর তার ৭ দিনের রিমান্ড শুনানি শেষে আমলি আদালত-৩ এর বিচারক মোঃ সালাহউদ্দিন আহম্মেদ তার একদিনের রিমান্ড নামঞ্জুর করেন। ওইদিন তাকে এটিম বুথ ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নিম্ন আদালতে জামিন না হওয়ায় মিঠু খানের পক্ষে তার আইনজীবীগন দায়রা জজ আদালতে দুটি ক্রিমিনাল মিস কেস দাখিল করেন। মঙ্গলবার ছিল শুনানীর জন্য ধার্য দিন।


সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. রবিউল ইসলাম খান আসামী নাসিম ফারুক খান মিঠুর জামিন শুনানীর দিন পিছিয়ে ২৪ অক্টোবর ধার্য করা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


Tag
আরও খবর