কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অপসরণের দাবিতে মানববন্ধন




সাতক্ষীরা শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের অপসরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ অক্টোবর বিকাল ৫টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে নওয়াবেঁকী বাসস্টান্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএম হাবিবুল্লাহ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারী, সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।




এসময় মানববন্ধনে আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪নং ওয়ার্ডের সভাপতি গাজী আব্দুল রউফ, ৫নং ওয়ার্ডের সভাপতি ছহিল উদ্দীন ঢালী, ৬নং ওয়ার্ডের সভাপতি কবির হোসেন, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি আফজাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, মুকুল হোসেন, আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল কামাল মিশুক, আটুলিয়া যুবদলের আবু রায়হান আশিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন উজ্জ্বল, মৎস্যজীবী দলের সভাপতি শেখ মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিলনসহ ছাত্র, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।




মানববন্ধনে বক্তারা নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, কলেজে অনিয়মিত আগমন, প্রস্থান, সভাপতি নির্বাচনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসরণের দাবি করেন এবং অধ্যক্ষের অপসারণের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।



আরও খবর