কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সাতক্ষীরার আশাশুনিতে ঘের দখল ও চাঁদাবাজীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে ঘের দখল ও চাঁদাবাজীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

৫ আগষ্টের পরে আশাশুনিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজী, মৎস্য ঘের জবর দখলসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে দৈনিক সাতনদী পত্রিকায় ষড়যন্ত্রমূলক খবর প্রকাশের প্রতিবাদে কথিত চাঁদাদাতারা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সআশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান বলেন, ১৮ অক্টোবর আঞ্চলিক পত্রিকায় (দৈনিক সাতনদী) নিউজ করা হয়েছে, আমি নাকি ১ লক্ষ টাকা চাঁদা দিয়েছি। সংবাদটি শুনে আমি বিস্মিত হয়েছি। আমি তখন খুলনায় অবস্থান করছিলাম। ৫ আগস্টের পরে কিছু দুস্কৃতিকারী আমাকে হেয় প্রতিপন্ন করে। বিএনপির মুরব্বীরা এর শক্ত প্রতিবাদ করেন। দলমত নির্বিশেষে সকলের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমি আওয়ামীলীগের কর্মী। কখনো সহিংসতার রাজনীতি করিনি।


কখনো রাজনীতিক হিসাবে কাউকে আঘাত করিনি। আমার নামে কোন জিডি, মামলা হয়নি। আমি আদর্শ নিয়ে থাকি। কারো সাথে কোন সমস্যা হয়নি। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল কাউকে চাঁদা দিয়েছি কিনা। আমি বলি কাউকে চাঁদা দেইনি। সংবাদের ব্যাপারে আমি সাংবাদিককে জিজ্ঞাসা করেছি, আমার ফেসবুক আইডিতে এর প্রতিবাদ দিয়েছি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, (যাদের কাছ থেকে চাঁদা নেয়া হয়েছে বলে সংবাদে অভিযোগ করা হয়েছে, তাদের মধ্যে) ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার, প্যানেল চেয়ারম্যান শরিয়াতুল্যাহ, হোটেল ব্যবসায়ী আঃ আলিম, স্বর্ণকার পরেশ অধিকারী, হোমিও চিকিৎসক ডাঃ বিক্রম মন্ডল, ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবসায়ী মহিতুর রহমান, তাহমিদ হোসেন ডেভিট, ইউপি সদস্য তপন মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সেক্রেটারী মৃন্ময় মল্লিক। তারা সকলে বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমাদের কাছে কেউ চাঁদা চায়নি, আমরা কাউকে চাঁদাও দেইনি। কোন সাংবাদিক আমাদের সাথে কথা বলেনি, কোন তথ্যও কেউ নেয়নি।


কেউ কেউ বলেন তারা ফেস বুকে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। আঃ আলিম আরও বলেন, আমি ৫০ বছর ধরে আশাশুনিতে হোটেল ব্যবসা করে আসছি। আমার কাছে বিএনপি বা কোন দলের পক্ষ থেকে চাঁদা চাওয়া হয়নি। কাউকে চাঁদাও দেইনি। তারা মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করে মান সম্মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনেরর কাছে জোর দাবী জানান।


Tag
আরও খবর