কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার অনুমোদনের দাবিতে আলোচনা সভা

ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার অনুমোদনের দাবিতে আলোচনা সভা



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার চারশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার অনুমোদনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২০ অক্টোবর বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোঃ বাবলু হাসান।


বক্তব্য রাখেন, জেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের উপদেষ্টা শওকত আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল আলিম, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সাহিদা আক্তার ময়না, শ্রী রামপ্রসাদসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী। পরে মেলার অনুমোদনের পক্ষে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়।


আলোচনাসভায় বক্তারা বলেন, গুড় পুকুর মেলা দীর্ঘ ৪শ বছর ধরে সাতক্ষীরায় চলে আসছে। বহু মানুষ মেলার জন্য মুখিয়ে থাকেন। শত শত মানুষের কর্মসংস্থান হয় মেলা থেকে। সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি প্রতি বছর স্বগৌরবে মেলাটি হোক। কিন্তু মেলার অনুমতি না পাওয়ায় আমরা হতাশ হয়েছি। মেলাটির অনুমোদনের জন্য সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। 


Tag
আরও খবর