কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

ভোমরা বন্দর অভ্যন্তরে সমস্যা ও বৈষম্য দুর করতে স্থলবন্দর চেয়ারম্যানের আহ্বান

ভোমরা বন্দর অভ্যন্তরে সমস্যা ও বৈষম্য দুর করতে স্থলবন্দর চেয়ারম্যানের আহ্বান



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাশ্রয়ী বাণিজ্য বান্ধব পরিবেশ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ বন্দরের অবকাঠামো উন্নয়ন ও আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী অংশীজন ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও বন্দরে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মানজারুল মান্নান। প্রদর্শনকালে তার সফর সঙ্গী ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ (ট্রাফিক) এবং প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান আলী। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ভোমরা স্থল বন্দর প্রশাসনিক ভবন কার্যালয়ে বন্দরের বাণিজ্যিক সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মুহাম্মদ রুহুল আমিনের (ট্রাফিক) সভাপতিত্বে বন্দর ব্যবহারকারী অংশীজনদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন, ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শেখ নাজমুল হক, ভোমরা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সি এন্ড এফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ ঘোষ ও সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন। এছাড়া ভোমরা চারটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা, ভোমরা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক এবং সোনালী ব্যাংক ও ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক। সভায় হ্যান্ডলিং শ্রমিক নেতা ও ব্যবসায়ীরা নিরাপদ বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ভোমরা বন্দর অভ্যন্তরে নানাবিধ ও সমস্যা ও বৈষম্যের কথা তুলে ধরে প্রতিকারের আহ্বান জানান। পরে স্থল বন্দর চেয়ারম্যান এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অর্থনৈতিক প্রগতি ধরে রাখা এবং দেশের চলমান বাণিজ্যিক উন্নয়ন ধারাকে আরো অগ্রগামী করার নির্দেশনা দেন দায়িত্বরত স্থলবন্দর কর্তৃপক্ষকে। সভা শেষে তিনি বন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশন জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে স্থল বন্দর ত্যাগ করেন।


Tag
আরও খবর