নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ মালামাল উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর (মাদারগঞ্জগামী) বাসে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ৪ ডাকাতকে ফ্রেফতার করেছে ডিবি পুলিশ টাঙ্গাইল উত্তরের একটি চৌকস দল। ডাকাতিকালে লুট হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করেছে পুলিশ।


মধুপুর থানার এক বিজ্ঞপ্তিতে জানাযায়, বাসের যাত্রী আরিফুর রহমান গতকাল মধুপুর থানায় বাদী হয়ে এজাহার দায়ের করলে সেটাকে মধুপুর থানায় মামলা আকারে অন্তভুক্ত করে। যার মামলা নং-১২ এবং পেনাল কোড ধারা নং-৩৯৫/৩৯৭ অন্তভুক্ত করে তারই ধারাবাহিকতায় ৫ এপ্রিল বৃহস্পতিবার ডিবি পুলিশ টাঙ্গাইল (উত্তর) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের অবস্থান সনাক্ত করে জেলার গোপালপুর উপজেলার মোনতলা গ্রাম হতে মধুপুর উপজেলার ধলপুর গ্রামের শাহ্ আলমের ছেলে রতন মিয়া(২১) কে গ্রেফতার করে । পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত অপর আসামী রংপুর জেলার পিরগঞ্জ উপজেলার খেরুয়া আলমপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া, মধুপুর উপজেলার মাইজবাড়ী গ্রামের জহু মিয়ার ছেলে আন্তজেলা ডাকাত দলের সদস্য আরিফ হোসেন (২৬) কে গাজীপুর জেলার কালিয়কৈর ফ্লাইওভার থেকে এবং ভূয়াপুর উপজেলার ফলদা হিন্দুপাড়ার দুদু মিয়ায় ছেলে সাইফুল ইসলাম (২৫) কে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এর সামনে থেকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল। 


ফ্রেফতারকৃত রতন মিয়ার নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছে। উপরোক্ত আসামীদেরকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 


উল্লেখ্য যে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭৬৭৮) যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে গাজীপুরের চন্দ্রা থেকে ৮ থেকে ৯ জন লোক যাত্রীবেশে গাড়িতে ওঠে। বাসটি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি পার হলে যাত্রীবেশের ডাকাল দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাত দল যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় প্রতিবাদ করলে ডাকাত দল ৭ যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এক পর্যায়ে তারা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় বাস থামিয়ে নেমে পালিয়ে যায়।

আরও খবর