নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে গারো নারী সংগঠনের নারী দিবস পালন

গান নৃত্য গল্প আড্ডায় রঙিন শাড়ীতে মেতে উঠেছিল নারীরা

নাজিবুল বাশার:: টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের গারো নারীরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বুধবার দিনব্যাপি বিশেষ কর্মসূচি পালন করেছে । বর্ণাঢ্য র‌্যালি, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তিন গারো নারীকে সম্মাননা প্রদান,  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রঙিন শাড়ীতে মেতে উঠেছিল নারীরা। এ গল্প আড্ডা আয়োজনে যোগ দিয়েছিলেন মধুপুরের উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন নারী কর্মকর্তারা। গারো নারীদের সাথে মিলেমিশে জমে উঠেছিল নারী দিবস। বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে তারা এ দিবসের কর্মসূচি পালন করে। বন অধ্যুষিত ফুলবাগচালা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গারো পল্লী প্রকৃতির  থানারবাইদ  মিশনারী স্কুল মাঠে  গারো নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি, সিআইপি  থানারবাইদ ও  ওমেন্স ফেলোশিপ চার্চ অব বাংলাদেশের যৌথ উদ্যোগে নারী দিবসের আয়োজন করে। 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের নেতৃত্বে  উপজেলার বিভিন্ন দপ্তরের অন্তত ১০ নারী কর্মকর্তা একই রঙের শাড়ী পড়ে এ নারী দিবসে যোগ দেন ।  আলোচনা পর্বে সভাপতিত্ব করেন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ¤্রং। প্রধান অতিথি ইউএনও শামীমা ইয়াসমীন ছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা দেন উপজেলা পরিষদের নারী  ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন  পরিষদের  সভাপতি গারো নেতা ইউজিন নকরেক , ইউপি চেয়ারম্যান ও  উপজেলা আ’লীগের সহসভাপতি ইয়াকুব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, পীরগাছা মিশনের সিস্টার হোড বার্নিতা মাংসাং। সমাপনী বক্তৃতা করেন রেভা. জেমস ডিউক বাড়ৈ। অনুষ্ঠানে স্বাবলম্বী নারী মিরনী হাগিদক, রত্নগর্ভা নেবুল মোনালিসাদ দারু ও জনপ্রতিনিধি রত্না রেমাকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গারো নারীরা নৃত্য, সংগীতসহ নানা বিষয় পরিবেশন করেন।

Tag
আরও খবর