জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে সেচ্চাসেবী সংগঠন প্রয়াস-এর উদ্যোগে পালিত হয়েছে-প্রয়াস স্পেশাল চাইল্ড ডে। গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা মিলনায়তনে সেমিনার, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর আগে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ মাঠে দুটি স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মধুপুর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মালাউড়ী ও আউশনারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে খেলাধুলার আয়োজন করেন দৌড়, গোলক নিক্ষেপ এবং অভিভাবকদের মাঝে পিলো পাস। সর্বশেষে প্রয়াস টিমও বিভিন্ন খেলায় অংশগ্রহণে করে।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম, প্রতিবন্ধী শিশু বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, পাঁচপটোল ডিগ্রি কলেজের প্রভাষক লিয়াকত হোসেন জনী, মধুপুর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খালেদা নাসরিন ডলি, আউশনারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া নাসরিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস, মধুপুরের সভাপতি ছোয়া আলিফ সিদ্দিকী তাজ। অনুষ্ঠান সঞ্চালনার সার্বিক দায়িত্বে ছিলেন প্রয়াসের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার এবং প্রয়াস টিমের এক্টিভ সদস্য রাফি সিদ্দিকী, এশা, আলভি, অধরা, মুন্নি, ঝিনুক, সত্যিজিৎ, অরিত্য, ইভান, নিরব,তাওহীদ, লিখন, প্রাঞ্জল, লাবিব, মোসাদ্দেক, ফুয়াদ, তারেক প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা শিশু অধিকার সুরক্ষা, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া শিশুদের প্রতি বিশেষ যত্ন এবং তাদের সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একটু ভালোবাসা বদলে দিতে পারে একটি শিশুর পৃথিবী-এই বার্তা সামনে রেখে অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রয়াস সংগঠনের সংশ্লিষ্টরা জানান, মানবতার সেবায় হাত এবং হৃদয় নিয়ে কাজ করাই তাদের মূলমন্ত্র।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ইতিবাচক করতে এবং তাদের প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুধীজনের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

Tag
আরও খবর