জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপদ এলাকায় মেসার্স জনতা অটোমেটিক রাইস মিল-এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রথমেই সিসি ক্যামেরার ডিভি আররের তার কেটে ফেলে।পরে ডাকাতরা সংঘবদ্ধভাবে মিলে প্রবেশ করে লুটপাট চালায়। এ সময় মিলের ম্যানেজার মেহেদী হাসান তার নৈশপ্ররহীদের একটি কক্ষে বেধে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে এ কায্যক্রম চালিয়েছে বলে অফিযোগ করেন।

এ সময় ডাকাত দল মিলের বিভিন্ন কক্ষের তালা ভেঙে বৈদ্যুতিক সংযোগ ও তামার তার কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দল কাটা তার ও অন্যান্য মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।

মিল কর্তৃপক্ষের ভাষ্য, ডাকাত দলটি রাত ১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করে। মিলের নৈশপ্ররহীকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। পরে মিলের বিভিন্ন কক্ষের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে বিদ্যুৎতের তার ও মূল্যবান তামার তার কেটে ফেলে।

মেসার্স জনতা অটোমেটিক রাইস মিলটি এন, এস এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম আমিন, তিনি ধনবাড়ী উপজেলার ভাইঘাট আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তিনি বলেন ডাকাত দল মিলের তামার তার ও বিদ্যুৎ লাইন কেটেছে। এতে মিলের প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার তামার তার ও অন্যান্য সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৯৯৯ কলে সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আরও লুটপাটের আশঙ্কা থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পায় বলে সংশ্লিষ্টরা জানান।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মধুপুর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ একেএম ফজলুল হক, এসআই সেলিম। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

Tag
আরও খবর