জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

দেশচিত্র

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে এবং সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যাংকের গ্রাহকরা। রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর শাখা ইসলামী ব্যাংকের সামনে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে তারা ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন করে। এই মানববন্ধনে ইসলামী ব্যাংক মধুপুর শাখার সাধারণ গ্রাহক, শেয়ারহোল্ডার এবং ইসলামী সচেতন গ্রাহকরা অংশ নেন।

মানববন্ধনে গ্রাহকদের বক্তব্য দেন মধুপুরের শালিখা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুস কুদ্দুস, গোসাইবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাফিজুর রহমান, গোপালপুর লাইট হাউজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। 

এসময় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত বছরগুলোতে এস আলম গ্রুপ ও তাদের দোসররা সম্পূর্ণ গায়ের জোরে নিয়মনীতি তোয়াক্কা না করে ইসলামী ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপ চালিয়েছে। তারা ব্যাংকটিকে নিজেদের পকেটে পুরে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। যার ফলে সাধারণ গ্রাহকদের আস্থার এই আর্থিক প্রতিষ্ঠানটি আজ চরম সংকটের মুখে পড়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকটির অভ্যন্তরীণ সুশাসন ধ্বংস করতে এবং নিজেদের লুটপাট আড়াল করতেই সৎ ও যোগ্য কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। এই নগ্ন হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাতের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে অবিলম্বে ব্যাংকের নিয়ন্ত্রণ সাধারণ গ্রাহক ও সৎ উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। ব্যাংকের অভ্যন্তরীণ নীতি ও কর্মকর্তা নিয়োগ-পদোন্নতিতে সব ধরনের নগ্ন হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা।

ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন ফিরিয়ে আনতে বিগত দিনে অন্যায়ভাবে বঞ্চিত ও সরিয়ে দেওয়া সৎ, দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা ওমর ফারুক খানকে অবিলম্বে স্বপদে পুনর্বহাল করতে হবে। সাধারণ মানুষের কষ্টের আমানত রক্ষা এবং ইসলামী ব্যাংকের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও বর্তমান সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ গ্রাহকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইসলামী ব্যাংক এ দেশের কোটি মানুষের আবেগের জায়গা। কোনো লুটেরা গোষ্ঠীকে এই ব্যাংক ধ্বংস করতে দেওয়া হবে না। যদি অবিলম্বে ব্যাংকের ওপর থেকে সব ধরনের কালো হাত সরিয়ে নেওয়া না হয় এবং সুশাসন নিশ্চিত করা না হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

Tag
আরও খবর