জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন

দেশচিত্র

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সমাজে প্রতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণদের ভূমিকা শীর্ষক এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউটে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শিরোনামে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন মধুপুরের উপজেলার আঠারটি সামাজিক ও যুব সংগঠনের উদীয়মান তরুণ সংগঠক এবং প্রতিনিধিরা অংশ নেন।

দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর এ কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এ আয়োজনে মধুপুরে কর্মরত আঠারটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর আতিকুর রহমান। এতে দুর্নীতি প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিত করতে সুশাসনের বিভিন্ন উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্য ও গুরুত্ব, এসডিজি-১৬, তথ্য অধিকার আইন প্রয়োগের কৌশল, বাস্তবায়নের প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতিত্ব করেন সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খান চুন্নু। বক্তব্য দেন সনাক সদস্য সানোয়ার হোসেন, লিটন সরকার এবং টিআইবি ঢাকা ক্লাস্টারের কো-অর্ডিনেটর মাহান উল হক, এরিয়া কো-অর্ডিনেরটর জিনিয়া গেøারিয়া ¤্রং।

এসময় কর্মশালায় অংশগ্রহণ করেন রোভার স্কাউট, স্বপ্ন বুনন, আলোকিত মধুপুর, হৃদয়ে মধুপুর বøাড সোসাইটি, আচিক মিচিক সোসাইটি, ওয়াইএমসিএ, আবিমা কালচারাল একাডেমি, গারো ছাত্র ফেডারেশন, বাগাছাস, সচেতন মধুপুর গ্রæপ, আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘ, আউশনারা ক্লাব, জয়েনশাহী আদিবাসী ফোরাম, মধুপুর হেল্পলাইন, জাঙ্গালিয়া নবদিগন্ত শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি, তরুণ প্রজন্ম সমাজসেবা সংস্থা, নবজাগরণ ফাউন্ডেশন এবং মধুপুর প্রেসক্লাবের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অংশগ্রহণকারী তরুণ সংগঠনের নেতৃবৃন্দ টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে যৌথ শপথ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনকে টেকসই ও কার্যকর করতে স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। তরুণদের নেতৃত্বে সামাজিক সচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বাড়লে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর