কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মধুপুরে খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে রক্তিপাড়ার কুচিয়া খাল খননের প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২৫-২০৩০ মেয়াদে ৬৪ জেলায় প্রায় ৭ হাজার কিলো খাল খনন, পুণঃখনন, সংস্কারের ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে প্রায় ১৫শ কিলো খাল খনন প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় রক্তিপাড়ার কুচিয়া খাল খনন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মধুপুরের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলার রক্তিপাড়া এলাকায় ৯ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টায় কুচিয়া খাল খননের উদ্বোধন করেন। উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বাবুল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপলো কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, বিএনপির সিনিয়র সহ সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ উপজেলা, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ পান্না, পৌর ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে খাল খননের ফলে এলাকার কৃষি জমি চাষাবাদের আওতায় আসবে, প্রচুর মাছের যোগান আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

Tag
আরও খবর