নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে এএইচবি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরের আউশনারা ইউনিয়নের বোকার বাইদ এএইচবি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। লাল মাটির আনারসের প্রথম গ্রাম ইদিলপুরের পাশে মনোরম পরিবেশে গড়ে উঠা নারী শিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সারা বছর পড়াশোনার পাশাপাশি প্রতি বছর হয়ে থাকে বার্ষিক সহপাঠ্যক্রমিক কার্যক্রম। শিক্ষার্থীদের মেধা মনন বিকাশের জন্য করা হয় এ কারা হয় এ কার্যক্রম। তারই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকেই চলে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। দলীয় একক ও দলীয় নৃত্য। চলে দেশীয় হারিয়ে যাওয়া বিভিন্ন লোকজ সংস্কৃতির গান। গ্রাম বাংলা গান পরিবেশন সাথে নৃত্য যেন শিক্ষার্থীদের মানসিক বিকাশে অনেকটা এগিয়ে বলে মনে করছে সংশ্লিষ্টরা। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আউশনার ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহার আলী, মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম আজাদ, কমিটির দাতা সদস্য আব্দুল মালেক আকন্দ , প্রধান শিক্ষক সালমা আফরোজ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাচ্চু, দাতা সদস্য আলী আকবর, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি নর্থ টাঙ্গাইল এর সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক এর সাধারণ সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান  ও যুগ্ম সম্পাদক লিয়াকত হোসেন জনী প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

বিদ্যালয়ের সভাপতি এম রতন হায়দার বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নাচ গান উপন্যাস পড়া শিক্ষা সফরসহ বিভিন্ন কার্যক্রম করা হয়ে থাকে । এতে পড়াশোনার পাশাপাশি তাদের মেধা বিকাশে কাজে লাগবে। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছর বার্ষিক খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের আয়োজন করে থাকে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আফরোজ বলেন, এ বিদ্যালয়ে পড়াশোনার মান ভালো। শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদানের ফলে রেজাল্ট ভালো হয়ে থাকে। নারী শিক্ষার পাহাড়িয়া এলাকার এক মাত্র প্রতিষ্ঠান হিসেবে দিন দিন এগিয়ে যাচ্ছে। প্রতি বছর বার্ষিক সহপাঠ্যক্রমিক কার্যক্রম করা হয়। এ বছর তারই ধারাবাহিকতায় এ বছর বার্ষিক সহপাঠ্যক্রমিক করা হচ্ছে। 

Tag
আরও খবর