নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে ৫ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশচিত্র

‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’ শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তদের মাঝে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মানের এনজিও সিসিডিবি'র আওতায় বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সিসিডিবি এর হলরুমে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিসিডিবি'র (সিসিডিবি মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া এলাকার ৫শ’৪০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন, সিসিডিবি এর এরিয়া কোঅরডিনেটর মো. নজরুল ইসলাম, ইনচার্জ ম্যানেজার আঙ্গুর মিয়া, ব্যবস্থাপক পবিত্র কুমার সরকার, সুনামগঞ্জ বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আনছার আলী, সিরাজনগর গারোবাজার পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. মোস্তফা ফকির, সমাজসেবক বাবুল খান প্রমুখ।

এরিয়া কোঅরডিনেটর মো. নজরুল ইসলাম বলেন, আমাদের সিসিডিবি সারাদেশের অধিকাংশ জেলা ও উপজেলা শহর এবং গ্রামের বিভিন্ন স্থানে অসহায় দুস্তমানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এবং এ বিতরণ চলমান রয়েছে।

তার তত্বাবধানে ৫'শ ৪০ জন মানুষ কম্বল পেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Tag
আরও খবর