নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নুরুল ইসলামের বিয়ের পিঁড়িতে বসা হলো না

নাজিবুল বাশার: আগামী ২২ তারিখ রোববার নরুল ইসলালের বিয়ে। তাই কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় নিহত হন নুরুল ইসলাম বাবু (২১) নামের এক যুবক। শুক্রবার সন্ধ্যার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ী ভোলাসার বাঁকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নুুরুল ইসলাম বাবু পাশের গোপালপুর উপজেলার সাজনপুরের মিশ্রপুঠি গ্রামের মিন্টু মিয়ার একমাত্র সন্তান। উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ঢাকার গার্মেন্টসে চাকরি করতেন। বাসের চাপায় তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) এমএ সামাদ। নিহত নুরুলের চাচা রমজান ও বন্ধু আল মামুন জানান, আগামী রোববার একই উপজেলার শিমলা গ্রামে নুরুলের বিয়ে করার কথা ছিল। বিয়ে নিয়ে আয়োজন চলছিল। নুরুলও আসছিলেন কর্মস্থল থেকে।

মধুপুর পৌর এলাকার ওই বাঁকে নেমে এক আত্মীয়ের বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রণ পৌঁছে দিয়ে বাড়িতে ফিরছিলেন। মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় দ্রæতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মধুপুর থানার ওসি মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর