নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে দু’দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা উদ্বোধন

দেশচিত্র

“উদ্যোক্তা হবে শক্তি, গড়বে অর্থনীতির ভিত্তি” শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায়-পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), বাস্তবায়নে-সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) সংস্থার উদ্যোগে টাঙ্গাইলের মধুপুরে দু’দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর বেলা ৩টায় মধুপুর রাণীভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।

"উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ" শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি সন্তোষ চন্ত্র পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ও ফোকাল পার্সন প্রদীপ কুমার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ.কে ওবায়দুল হক, মধুপুর সরকার কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, এসএসএস এর পর্ষদের সদস্য উৎপল পাল প্রমুখ

এসময় কৃষি বিভাগ, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন স্টার্টআপ উদ্যোক্তারা। কৃষি উদ্ভাবনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এ মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, স্মার্ট অগ্রণী বীজ, জৈব সার, হাইড্রোপনিক প্রযুক্তি, স্মার্ট সেচব্যবস্থা, বাগান ব্যবস্থাপনা সরঞ্জামসহ নানা উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী করা হয়েছে। পাশাপাশি স্থানীয় তরুণ উদ্যোক্তাদের স্টলে প্রদর্শিত হয়েছে গ্রামীণ শিল্পপণ্য, ফল-সবজি প্রক্রিয়াজাতকরণ সামগ্রী, হস্তশিল্প ও নানা কৃষিভিত্তিক উদ্ভাবন।

বক্তারা বলেন, কৃষির উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টি-এই দুই ক্ষেত্র একে অপরের পরিপূরক। প্রযুক্তির যথাযথ ব্যবহার কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াবে, আর উদ্যোক্তারা এই পণ্য বাজারজাত করে অর্থনীতিতে নতুন গতি আনবে।

মেলায় দুই দিন ধরে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ, প্রযুক্তি উপস্থাপনা, স্টার্টআপ পরামর্শ সেবা এবং কৃষকদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। মধুপুরের কৃষক ও উদ্যোক্তা সম্প্রদায়ের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে পুরো আয়োজন ঘিরে।

Tag
আরও খবর