নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে রূপালী ফিলিং স্টেশনের সামনে কাভার্ড  ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আপন মিয়া (২৫) এর গ্রাম মুলবাড়ী, সরিষাবাড়ী জামালপুর এবং তার স্ত্রীর ফারজানা আক্তার (১৯) গুরুতর আহত হয়েছেন । বুধবার (০১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

দুপুর ১২টার সময় ৯৯৯ হতে সংবাদের ভিত্তিতে রুপালি ফিলিং স্টেশন সামনে জামালপুর রোড, সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-০০০৭) মধুপুর থেকে জামালপুর যাওয়ার পথে পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যান এর পিছনের চাকার মধ্যে আটকা পড়ে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন এবং সাথে থাকা আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ পাওয়ার পর মধুপুর ফায়ার সার্ভিসের ০২টি ইউনিট স্টেশন অফিসার বোরহান আলী নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে নিহত অবস্থায় উদ্ধার করে বডি ব্যাগে করে মধুপুর থানার  সাব-ইন্সপেক্টর জিয়াউল সাহেবের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর