নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের উদ্যোগে এনভায়রনমেন্ট অলিম্পিয়াডের পুরস্কার ও সনদ বিতরণ

দেশচিত্র

“বন বাঁচিলে মানুষ বাঁচবে” “অংশগ্রহণই সাফল্যের অর্ধেক” আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, একটি সবুজ, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এ স্লো-গানকে সামনে রেখে প্রয়াস এগিয়ে যাবে বহুদূরে।

 

প্রয়াসের আয়োজনে এনভায়রনমেন্ট অলিম্পিয়াডের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে এনভায়রনমেন্ট অলিম্পিয়াড ২০২৫ আয়োজন করেছেন । কুইজ ও চিত্রাঙ্কনে মধুপুরের আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর । প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। বিশেষ অতিথি ছিলেন ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, মোহাম্মদ নাজিবুল বাশার, শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ফরহাদ তরফদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াসের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার।

অতিথিবৃন্দদের সচেতনমূলক আলোচনায় পরিবেশ রক্ষার গুরুত্ব দিয়ে বলেন আমাদের পরিবেশকে অবশ্যই ভারসাম্য ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণামূলক বক্তব্য এবং আন্তরিক প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতন হতে উৎসাহিত করেন।  

এসময় প্রয়াসের সাংগঠনিক সম্পাদক আনাস মুহাম্মাদ প্রয়াস সংগঠনের ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। পরে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। বিশেষ মুহূর্তে প্রয়াস কর্তৃক রিফাত আনজুম পিয়াকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনাস এবং রাফি সম্মাননা ক্রেস্টটি অতিথির হাতে তুলে দেন।


অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। পুরো আয়োজনকে সফল করতে প্রয়াসের সভাপতি মোঃ ছোয়া আলিফ সিদ্দিকী তাজ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সবসময় কার্যক্রমের প্রতিটি ধাপে পাশে থেকে অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।

Tag
আরও খবর