নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মধুপুরে বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  ২১ জুন (শনিবার) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম মধুপুরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

মধুপুর পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পরান্ন সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসেন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী।

 প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য ও ব্যাবসায়ী আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক, হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপি'র সাবেক সহসভাপতি ফজলুল হক মনি, উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ মান্নান, পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. মিনজুর রহমান তালুকদার(নান্নু), মেহেদী হাসান মিনজু, সোহেল রানা মাছুম, মারফত আলী, আ: হামিদ সরকার, মো. শামছুল হক বাবলু, সরকার মনি, খন্দকার মারুফ আহমেদ,মোছা: হামিদা খাতুন, আব্দুর রহমান, রানা চৌধুরী, জায়েদ হাসান জনী,শ্রাবণ হাবীব রুবেল প্রমূখ। 

সঞ্চালনা করেন,সরকার আসাদুজ্জামান আসাদ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও প্রয়াত বিএনপি নেতা আব্দুল মালেক ও গত আগস্টের হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও নিরবতা পালন করা হয়।

এ সময় মধুপুর ও ধনবাড়ী থেকে আগত নেতাকর্মীদের আগমনে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Tag
আরও খবর