নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে কয়েক হাজার মহিলাদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী বুধবার দুপুরে মধুপুর পৌরশহরের অলিপুর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে নরকোনা, অলিপুর, আশুরা, টেংরিসহ আশাপাশের বিভিন্ন এলাকার মহিলারা অংশ নেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগতদের আপ্যায়নের পূর্বে শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন, বিগত সরকার জিয়ার নাম মুছে ফেলার জন্য সব ধরণের চেষ্টা চালিয়েছে। তারা সে চেষ্টায় ব্যার্থ হয়েছে। জিয়ার নাম মুছতে চেয়েছে, মুছতে পারেনাই। বরং দেশের জনগণ মুজিব-হাসিনার নামকেই মুছে দিয়েছে। শেখ হাসিনা জনগণের ধাওয়ায় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অপরদিকে জনগণ তাদের হৃদয়ে জিয়াউর রহমানের নামকে ধারণ করে আছে। তাই এই দেশের জনপ্রিয় নাম জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান। সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি। আগামী দিনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দেবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ি মো. আনোয়ার হোসেন, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ।

Tag
আরও খবর