নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন রক্তের বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন

ছবি-দেশচিত্র

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদ উপহার হাতে পেয়ে সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন মধুপুর সংগঠনটি। ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি ভালোবাসা, সম্প্রতি ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করার দিন। এক মাস সিয়াম সাধনার পর এই বিশেষ দিন আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য ও সহমর্মিতা। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সকলের সঙ্গে প্রিয়জন, প্রতিবেশী এবং অসহায় ও হতদরিদ্র মানুষদের সাথে। রক্তের বন্ধন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, সকলের ভালোবাসা ও সহযোগিতাই সংগঠনের অনুপ্রেরণা।

আর এই আনন্দের অংশীদার হতে প্রতি বছরের ন্যায় এবারও এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন মধুপুর, টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন। দেশ ও দেশের বাহিরে সকলের সহযোগীতায় প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে অর্থ দান করেছেন। তাদের দানের অর্থেই এ আয়োজন করেছেন।

২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এ দুইদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মধুপুর পৌরসভা থেকে শুরু করে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও হতদরিদ্র ১০০টি পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার পেয়ে মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে উপকার গ্রহণকারীদের। ঈদ উপহারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রভাষক ও গণমাধ্যকর্মী লিয়াকত হোসেন জনী, প্রভাষক ও গণমাধ্যমকর্মী নাজিবুল বাশার। 

আরো উপস্থিত ছিলেন যিনি এ সংগঠনটি অক্লান্ত পরিশ্রম ও মেধা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন সংগঠনটির পরিচালক রাজু আহমেদ, সিফাত হোসেন, পৃথিবী, ফারদিন ইসলাম, জিহাদ হোসেন, মো. সাগর, হারুণ অর রশিদ, আবু হানিফ, বাপ্পি, অন্যান্য সংগঠনের স্বেচ্ছাসেবী,  এলাকাবাসী প্রমুখ।

Tag
আরও খবর