নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন মধুপুরের বংশাই নদের তীরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন ও রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

২৬মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে মধুপুর থানা চত্বরে তোপধ্বনি, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর সকাল নয়টায় রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এসময় মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র দাস, সহকারি কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহাম্মদ, বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর শাখার আমীর আব্দুল কাদের উপস্থিত ছিলেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, মধুপুর থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মধুপুর প্রেসক্লাব, অফিসার্স ক্লাব, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, উপজেলা প্রকৌশলী, মধুপুর সরকারি কলেজ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাণীভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও সামাজিক, পেশাজীবী সংগঠন দিবসটি উদযাপন করে।

আরও খবর