নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে ছেলের হাতে মা খুন স্ত্রী গুরুতর আহত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড়(লক্ষ্মণ ঘাট) রিফুজি বাড়ি নামক স্থানে নৃশংস এ হত্যা কান্ডটি ঘটে। 

জানাযায়, শুক্রবার (১৪ মার্চ) উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিব (৩০) সন্ধ্যা ৭টায় তার স্ত্রীর শোভা বেগমের(২৪) নিকট নেশার টাকা চায়। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারপিট করতে থাকে। এমতাবস্থায় রাজিবের মা রাজিয়া বেগম ছেলে বউয়ের মারপিট ফিরাতে গেলে নেশাগ্রস্ত ছেলে মায়ের উপর ক্ষিপ্ত হয়ে রাজিবের হাতে থাকা আনারস কাটার ধারালো লম্বা দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকলে ঘটনাস্থলেই মা রাজিয়া বেগম (৪২) এর মৃত্যু হয়। 

স্থানীয় বাসিন্দা রাজ খান জানান, নেশাগ্রস্ত রাজিব নেশার টাকা চেয়ে না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে ও স্ত্রীকে কুপিয়ে দু'হাতে কব্জি কেটে গুরুতর আহত করে। হন্তারক তার মাকে খুন করেই খান্ত হয়নি। পরে মাকে টেনেহিঁচড়ে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার চেষ্টা করে। স্ত্রীর চিৎকারে এলাকার লোকজন দৌড়িয়ে এলে রাজিব পালিয়ে যায়। আহত স্ত্রী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেয়েছ।


এ বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মাকে খুনের সাথে জড়িত রাজিব নেশাগ্রস্ত তাকে রাত ২ টায় পাশের গ্রাম মহিষমারা নেদুরবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। 

Tag
আরও খবর