নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরের তরুণ সেচ্ছাসেবক রুহুল আমিন রনি চিরশায়িত হলেন টেংরি গোরস্থানে

হাজারো মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমালেন তরুণ সেচ্ছাসেবক রুহুল আমিন রনি। টাঙ্গাইলের মধুপুরে ২৭ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ সেচ্ছাসেবক ও মানবিক রুহুল আমিন রনি। এই তরণ যুবকের মৃত্যু কালে বয়স ছিলো ২৩ । মঙ্গলবার ৪ মার্চ যোহরের নামাজের পর মধুপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী টেংরি ঈদগাহ ও গোরস্থান মাঠে হাজার হাজার মানুষের অংশ গ্রহণের মধ্য দিয়ে তার জানাজা ও চিরশায়িত হন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টিআইবির ঢাকার কেন্দ্রীয় কো-অর্ডিনেটর আতিকুর রহমান, মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোনতাজ আলী, মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সনাকের সভাপতি ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি আনন্দ মোহন কলেজেরে শিক্ষক মন্ডলী-শিক্ষার্থী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীসহ হাজারো মরহুমের শুভাকাঙ্ক্ষী গণ। মধুপুর পৌর এলাকার টেংরি গ্রামের সোলাইমান হোসেনের একমাত্র ছেলে মরহুম রুহুল আমীন রনি ছিলো সদা হাস্যোজ্জল অকুতোভয় একজন সেচ্ছাসেবী।

 টিআইবির সাবেক ইন্টার্ন এবং বর্তমান ইয়েস দলনেতা, মধুপুর নাগরিক উন্নয়ন ফোরামের সদস্য, অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসীর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মডারেটর, নব দিগন্ত ব্লাড গ্রুপের সেক্রেটারি জেনারেল, মধুপুর জুনিয়র ফুটবল ক্লাবের সদস্য এবং নিয়মিত একজন রক্ত দাতা এবং রক্ত দান করেছেন প্রায় ২৯ বার। ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজেরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সদ্য অনার্স শেষ করেছে এ তরুণ সেচ্ছাসেবী রনি। মৃত্যু কালে সে পিতা-মাতা, এক ছোট বোন ও ভগ্নিপতি সহ তার অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রনির মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের গোলাবাড়ী ব্রীজ এলাকায় ২৭ ফেব্রুয়ারি দুপুরে ট্রাক,ভ্যান ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হয় এবং ঐদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। এদিকে রুহুল আমীন রনি উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৩ মার্চ সোমবার রাত ৯ টায় ঢাকার নিউরো মেডিসিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

এ নিয়ে এই দূর্ঘটনায় তিনজন নিহত ও দুই জন আহত হয়। নিহতরা হলেন গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের মৃত শুইখা জোয়ার্দারের ছেলে অটোরিকশা চালক গফুর (৫৫), টেংরী এলাকার সোলাইমানের ছেলে সেচ্ছাসেবী রুহুল আমীন রনি (২৩), পিরোজপুর এলাকার খোরশেদ আলীর ছেলে সেচ্ছাসেবী রুহুল আমিন (২৩), আহতরা হলেন আউশনারা ইউনিয়নের ইদিলপুর এলাকার সেচ্ছাসেবী ও জাতীয় জয়িতা বিজয়ী সুমী আক্তার (১৮) ও পঁচিশা এলাকার আন্তাজ আলীর ছেলে জামাল উদ্দিন (২৮)।

আরও খবর