নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে ৩দিন ব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ৩ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার  (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মধুপুর উপজেলার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ শাখার মাঠে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের আহবায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শের শাহ্ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন মেলার আহবায়ক মাজহারুল ইসলাম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এস এম শহীদ।মেলায় বিভিন্ন পুস্তক প্রকাশক, স্কুল, কলেজ ও সংগঠনের মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে।

এসময় গ্রন্থমেলাস্থলে কবি , লেখক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের পদচারণায় মুখরিত হয়ে উঠে। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

Tag
আরও খবর