নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

ছবির ক্যাপশন- মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‌্যালি।

নাজিবুল বাশার, টাঙ্গাইল: "অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা" এ প্রতিপাদ্য বিষয় নিয়ে টাঙ্গাইলের মধুপুরে  ৩১ তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয়  প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর মালাউড়ি সুইড  বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আয়োজিত এ র‌্যালি ও আলোচনা  সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জষ্টিনা নকরেক, সমাজসেবা অফিসার মো. ইসমাইল হোসেন, কনসালটেন্ট ফিজিওথেরাপি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ডা. জামালুল করিম, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর মালাউড়ি সুইড  বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন। এ সময় বিভিন্ন অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে।


Tag
আরও খবর