দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মধুপুরে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপি'র দোয়া মাহফিল ও জনসভা

ছবি-দেশচিত্র

মধুপুরে ছাত্র আন্দোলনে নিহত ও যারা আহত অবস্থায় জীবন জীবিকা করছে তাদের স্মরণে দোয়া মাহফিল ও জনসভা করেছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন।

৪ জানুয়ারি বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয় বিএনপির উদ্যোগে ইউনিয়নের আশ্রা বাজার খেলার মাঠে এ দোয়া মাহফিল ও জনসভার আয়োজন করা হয়।

মহিষমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাকিম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, ডক্টর ইউনুসের সরকার যে সংস্কার করতে চাইছে তা অবশ্যই হবে। কিন্তু টেবিলে বসে যে সংস্কার হবে তা আমরা মানিনা। সংস্কারের জন্য মাঠে যেয়ে কাজ করতে হবে। তাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি এক জায়গায় বসে করা যাবেনা। তার জন্য মাঠে ঘাটে কাজ করতে হবে। ডক্টর ইউনুসের সরকার সংস্কার বেশী দীর্ঘায়িত করবে না। অতি তাড়াতাড়ি নির্বাচনি দিয়ে দিবে। যে সংস্কারটুকু না করলে চলে না তাই শেষ করে তিনি নির্বাচন দিয়ে দিবেন। তাই আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য এ্যাডভোকট শামছুজ্জামান সুরুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান  ইউসুফী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন,সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম খান পিন্টু।

Tag
আরও খবর